১. স্বাস্থ্যসেবা:
রেডি কেয়ার নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।
এছাড়াও, আমরা জটিল রোগে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করি এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করি।
২. শিক্ষা সহায়তা:
আমরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করি।
এ লক্ষ্যে, আমরা স্কুলগামী শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করি। এছাড়াও, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।
৩. খাদ্য ও পুষ্টি সহায়তা:
রেডি কেয়ার নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে।
বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেই। শিশুদের অপুষ্টি দূরীকরণে আমরা পুষ্টিকর খাদ্য সরবরাহ করি এবং মায়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করি।
৪. বাসস্থান ও পুনর্বাসন:
গৃহহীন ও আশ্রয়হীন মানুষের জন্য বাসস্থান নির্মাণে রেডি কেয়ার সহায়তা প্রদান করে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করি।
৫. আত্মকর্মসংস্থান সৃষ্টি:
আমরা বেকার যুবক ও মহিলাদের আত্মনির্ভরশীল করতে বিভিন্নL প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করি।
যেমন, সেলাই, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বা ছোট ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রেডি কেয়ার বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসি।